Posts

ভাদু আমার গরবিনী | মানভুমের ভাদু

Image
ভাদু আমার গরবিনী ওগো ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমনি... ভাদ্রের বৃষ্টি শেষের মায়াজাল পেরিয়ে নতুন করে উদিত হওয়া সূর্যের রক্তিম আলোয় ভালো লাগা মাখা স্নিগ্ধতা বাঁকুড়ার ঐতিহ্যশালী পাঁচমুড়ার কুম্ভকার পাড়ায় ছড়িয়ে পড়েছে। লম্বা ঘোড়া, বোঙা হাতি মনসার ঘট, ষষ্ঠী পুতুলেরা মাটির দাওয়ায় ধৈর্য সহকারে ঠিক তাদেরই পাশে রঙিন কাঁচা মাটির ভাদু , লালপেড়া শাড়ী পড়ে, একগাল হাসি নিয়ে বসে রয়েছে। বাঁকুড়া জেলার পাঁচমুড়ার ভাদু পুতুল খুব বিখ্যাত। সাথে বিখ্যাত কুম্ভকার দা। চাকে ঘোরানো চোঙা উপর বসে থাকে ভাদু। চোঙাটিও কাঁচা মাটির তৈরি। ভাদুর দুই হাত প্রসারিত। রঙিন শাড়ি, কানে দুল, সিঁথিতে সিঁদুর, গলায় মালা, মাথায় মুকুট। আর সেই মুকুটে একাধিক চূড়া। গায়ের রং গোলাপি। প্রতিমার গোটা শরীরটাই হাতে টিপে তৈরি করা। শুধু মুখমণ্ডল ছাঁচের। ব্যতিক্রমী কয়েকটি প্রতিমা পুরোটাই ছাঁচে তৈরি করা। ভাদুর মধ্যে অনেকে সমৃদ্ধির প্রতীককে লক্ষ্য করে, তাই তার কাখে মা লক্ষ্মীর মতন ঝাঁপি। শিল্পীর হাতে ভাদু যেন ঘরের 'বেটিছা'। শিল্পীর হাতে মেয়ে ভাদু এক প্যাচ দিয়ে শাড়ি পরেছে। সিঁথিতে সিঁদুর। হাতের কব্জির গড়...